এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তার পরিকল্পনায় প্রতিটি ওয়ার্ডে ওয়ান-স্টপ সেন্টার স্থাপন, নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য হটলাইন সার্ভিস চালু এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই তার প্রথম কাজ।