এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল সিলেটবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার পরিকল্পনায় প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন, বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন আয়োজন এবং জরুরি চিকিৎসা সেবায় দ্রুত অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করার কথা রয়েছে। তিনি জানান, কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না। মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে এবং স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করতে ডিজিটাল হেলথ কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে।