আজ ভার্থখোলা জামে মসজিদে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় মুরুব্বী, মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
দলের নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে তাদের মতামত গ্রহণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণসংযোগ অব্যাহত থাকবে।