Background
রাজনীতি

১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করতে এনসিপি সিলেট মহানগর কমিটির সভা অনুষ্ঠিত

24 Jul, 2026 অ্যাডমিন 46 বার দেখা হয়েছে
১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করতে এনসিপি সিলেট মহানগর কমিটির সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

আগামী শনিবার অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল ও জনসমাগমমুখর করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মহানগর কমিটির নেতৃবৃন্দ আগামী শনিবারের মহাসমাবেশে দলের সদস্য, সমর্থক ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থে আয়োজিত এই মহাসমাবেশকে সফল করতে প্রত্যেক ইউনিট, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, মহাসমাবেশে সদস্য ও সমর্থকদের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করতে মহানগরের প্রতিটি ওয়ার্ড ও সাংগঠনিক ইউনিটে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী শনিবারের ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসমাগমপূর্ণ কর্মসূচিতে পরিণত হবে।