Background
গণসংযোগ

কতোয়ালী থানা কমিটির সাংগঠনিক সম্পাদকের পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান

10 Mar, 2026 অ্যাডমিন 2 বার দেখা হয়েছে
কতোয়ালী থানা কমিটির সাংগঠনিক সম্পাদকের পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান
শেয়ার করুন:

কতোয়ালী থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তারের বাসা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তার পরিবারের পুনর্বাসনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ কতোয়ালী থানা কমিটির সদস্যবৃন্দ এবং সিলেট মহানগর আহ্বায়ক Advocate Md. Abdur Rahman Afzal-এর ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা, সাংগঠনিক সম্পাদক বিপন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক সুলতান হোসেন মিজান।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উপস্থিতিতে সহায়তা হস্তান্তর করা হয় এবং তাদের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।


নেতৃবৃন্দ জানান, দুর্যোগকালীন সময়ে সংগঠনের নেতাকর্মীরা সর্বদা মানবিক সহায়তা নিয়ে জনগণের পাশে থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত থাকবে।